মালদা

রেল দুর্ঘটনায় মৃত এক প্রতিবন্ধী ভিক্ষুক,গাজোলের দেওতলার নাগড়াপুরী এলাকার ঘটনা

জানা যায় মৃত ওই ব্যাক্তির নাম আমজাদ আনসারি (৪৭), বাড়ি গাজোল ব্লকের দেওতলার নাগড়াপুরী এলাকায়। পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টা নাগাদ ওই ব্যক্তি প্রতিদিনের ন্যায় ভিক্ষা করে রেল লাইন ধরে বাড়ি ফিরছিল। পথে ২১ মেইল রেলস্টেশনের কিছুটা দূরে কোন এক ট্রেন তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে রেল লাইনের ধারে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে পরিবারের এক সদস্যের বক্তব্য তারা এদিন সকালে এই ঘটনাটি জানতে পারেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ZjlB176prfs